মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জুড়ানপুর জাকের পার্টির মহিলা সভানেত্রী খুরশিদার ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০১৮ ইং
জুড়ানপুর জাকের পার্টির মহিলা সভানেত্রী খুরশিদার ইন্তেকাল
ওয়াসিম রয়েল: দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের জাকের পার্টির মহিলা সভানেত্রী খুরশিদা খাতুন (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজেউন)। তিনি দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর মল্লিকপাড়ার অবসরপ্রাপ্ত নৌ-কর্মকর্তা আমিরুল ইসলাম (বাবলু) মল্লিকের স্ত্রী। গতকাল সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের জাকের পার্টির মহিলা সভানেত্রী সকলের প্রিয় মুখ। খুরশিদা গতপরশু রাত ৮টার দিকে তার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সাড়ে ১১ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। এসময় পরিবারের লোকজন ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার বাতাস। শেষ বারের মত লাশ দেখতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার হাজার হাজার নারী-পুরুষ সকাল থেকেই বাড়িতে ভিড় জমায়। মৃত্যুকালে তিনি স্বামী, কন্য, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে তার নামাজের জানাজা শেষে গ্রামের গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ