মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনাসহ সারাদেশের পৌরসভার সকল সেবা ২৮-৩০ জানুয়ারি বন্ধ ঘোষনা

  • আপলোড তারিখঃ ২২-০১-২০১৮ ইং
দর্শনাসহ সারাদেশের পৌরসভার সকল সেবা ২৮-৩০ জানুয়ারি বন্ধ ঘোষনা
দর্শনা অফিস: পৌর কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনের দাবীতে আগামী ২৮-৩০ জানুয়ারি দর্শনা পৌরসভারসহ সারা দেশের পৌরসভার সকল প্রকার সেবা বন্ধ রাখার ঘোষনা দেয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী এ সিন্ধান গ্রহন করা হয়েছে বলে চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও দর্শনা পৌর এসোসিয়েশনের সভাপতি শাহ আলম জানান। তারা আরো জানান, আগামী ২৮ থেকে ৩০ জানুয়ারি ৩ দিন ব্যাপী দেশের সকল পৌরসভার কর্মচারী ও কর্মকর্তারা কর্মবিরতি রেখে তাদের দাবি আদায়ের লক্ষে ৩৬টি সেবা বন্ধ রাখা হবে বলে। এসব সেবাগুলোর মধ্যে রয়েছে পৌর এলাকার সকল সড়ক বাতি বন্ধ রাখা, রাস্তাঘাট পরিস্কার না করা, ড্রেন এবং ডাস্টবিনের ময়লা অপসারন না করা ও দৈনিন্দন সকল প্রকার নাগরিক সেবা বন্ধ রাখা। উল্লেখ্য, গত ২০শে জানুয়ারি বেলা ১১ টার সময় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় কেন্দ্র কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা ঢাকা আইডিবিই ভবন কাকরাইল অনুষ্ঠিত এক সভায় তিন দিনের এই কর্মসূচী ঘোষনা করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ