মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী খসড়া প্রার্থী তালিকা প্রকাশ
- আপলোড তারিখঃ
২২-০১-২০১৮
ইং
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের হোটেল বাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের খসড়া প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রবিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহামেদ এ খসড়া তালিকা প্রকাশ করেন। নির্বাচনে সভাপতি পদে আব্দুল হান্নান, সহ-সভাপতি মমিনুল ইসলাম, আলী আকবর, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভোলা, সোয়েব রহমান, জাহিদ ইকবাল শিমন, যুগ্ম সম্পাদক হাসানুল হক সবুজ, হাসান রসুল, দপ্তর সম্পাদক আবু হোসেন কাকন, সাংগঠানিক সম্পাদক সদরুল ইসলাম নাহিদ, অর্থ সম্পাদক সাজ্জাদুর রহমান মিলন, ইসমাইল হোসেন, ক্রীড়া, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক পদে মজাব্বত আলী, নির্বাহী সদস্য পদে আব্দুর রহমান, খোশেদ আলম লাবলু, আঙ্গুর আলী, বিল্লাল হোসেন মিঠু, ইয়ারুল ইসলাম, শাহাবাজ উদ্দিন রনি, কামারুজ্জামান পলাশ, রাশেদ খান ও তাসের আলীর নাম প্রার্থী হিসেবে প্রকাশ করা হয়।
কমেন্ট বক্স