খেলাধুলায় পারে যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে
- আপলোড তারিখঃ
২২-০১-২০১৮
ইং
মেহেরপুরে মিডিয়াকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনকালে এমপি ফরহাদ
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে মিডিয়াকাপ ব্যাডমেন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে অক্সফোর্ড কিন্ডার গার্টেন চত্বরে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।
তিনি বলেন, ক্রীড়ার মাধ্যমে আমাদের যুবসমাজ মাদকের হাত হতে রেহাই পাবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলে দেশের মুখ উজ্জ্বল করবে আজকের তরুনরা। খেলাধুলা মানুষকে বিনোদনের পাশাপাশি মাদক, ইভটিজিং, বাল্য বিবাহসহ নানা অপকর্ম থেকে দূরে রাখে। শারীরিক সুস্থ্যতা ও মানষিক বিকাশে সহায়তা করে। যারা নিয়মিত খেলাধুলা করে তারা কখনো অপরাধ করতে পারে না। সমাজে যারা মাদকাসক্ত তাদের অনেকেই খেলাধুলা’র মতো বিনোদন থেকে দূরে। তাই যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক, ইভটিজিং এর মতো অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, মেহেরপুর ইতিহাস ঐতিহ্যের জেলা। মেহেরপুরের ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ক্রীড়াঙ্গনকেও এগিয়ে নিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, বুড়িপোত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেনর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিক-উল আলম, উপদেষ্ঠা তুহিন আরণ্য। উদ্বোধনী দিনে আলামিন হোসেন-গোলাম মোস্তফা, তুহিন আরণ্য-জাকির হোসেন, শেরখান-শাকিল, রাশেদ-উজ্জ্বল ও আবু সাঈদ-মাসুদ রানা জুটি জয়লাভ করে। খেলায় ১৬টি দল অংশ নিচ্ছে। ব্যাডমিন্টন টুর্নামেন্টে গেঞ্জি স্পন্সার করেন এসএ টিভি।
কমেন্ট বক্স