মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পিটিয়েছে মেজো ভাই : থানায় অভিযোগ

  • আপলোড তারিখঃ ২২-০১-২০১৮ ইং
পিটিয়েছে মেজো ভাই : থানায় অভিযোগ
চুয়াডাঙ্গার কুতুবপুর ভুলটিয়া গ্রামে বড় ও ছোট ভাইকে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামে বড় ভাই ও ছোট ভাইকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে মেজো ভাই। আহত অবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের আব্দুল জব্বার জোয়ার্দ্দারের বড় ছেলে ফারুক হোসেন (৩৮) ও ছোট ছেলে শরিফের সাথে বাড়ির জমি জায়গা নিয়ে দন্দ্ব বাধে মেজো ছেলে নিজাম উদ্দিনের সাথে। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে নিজাম উদ্দিন, তার স্ত্রী রেহেনা খাতুন, শাশুড়ি শান্তি এবং শ্যালিকা সেলিনা একসাথে মিলে ফারুক ও শরিফকে পেটায়। মাথা প্রচন্ড আঘাত পেলে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ