জীবননগরে কম্বল বিতরণ করলেন টিপু তরফদার
- আপলোড তারিখঃ
২২-০১-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগরে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমান তরফদার টিপুর উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবননগর পৌর শহরের ৯নং ওর্য়াডের দুস্থ্য-অসহায় ও গরীব মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। জীবননগর পৌর সভার সাবেক মেয়র ও জীবননগর থানা বিএনপির সভাপতি নোয়াব আলী শীতার্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, জীবননগর পৌর বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন চুন্নু, কাউন্সিলর হযরত আলী, সাবেক কমিশনার হান্নু মিয়া, তাজুল ইসলাম, রাজিব হোসেন, শরিফুল, হাসেম, আলী কদর, শুখুর আলী, হবি, রাজু, সামউল, আলামিন শাহাজাহান, যুবদল নেতা আবুল হোসেন, ফিরোজ, একরামুল ছাত্রনেতা হাসান, রয়েল, সুমন, ফিরোজ, হাসান, ভুট্টু প্রমুখ।
কমেন্ট বক্স