মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে তাঁতী লীগের পরিচিত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপলোড তারিখঃ ২২-০১-২০১৮ ইং
মেহেরপুরে তাঁতী লীগের পরিচিত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা তাঁতী লীগের নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টার সময় শহরের কলেজ মোড় এলাকায় জেলা তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. গোলাম রসুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুইট, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মিসকিন, জেলা ছাত্রলীগের নেতা রাশেদ লতিফ। সদর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেলের সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক তপন মন্ডল প্রিন্স, সহ-সভাপতি নাদিম মাহামুদ, উপজেলা সভাপতি সোহেল আহামেদ, গাংনী উপজেলা আহবায়ক মনিরুল ইসলাম প্রমুখ। পরে শহরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ