মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলার ৫ জন গ্রাম পুলিশকে পুরষ্কৃত

  • আপলোড তারিখঃ ২২-০১-২০১৮ ইং
আলমডাঙ্গা উপজেলার ৫ জন গ্রাম পুলিশকে পুরষ্কৃত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ৫ জন গ্রাম পুলিশকে কাজের স্বীকৃত স্বরুপ পুরষ্কৃত করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ গতকাল রোববার দুপুরে তাদের পুরষ্কার প্রদান করেন। পুরষ্কার প্রাপ্তরা হলো- আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের গ্রাম আব্বাস আলী, কুমারী ইউনিয়নের ইদ্রিস আলী, হারদী ইউনিয়নের তাহাজ উদ্দিন, বেলগাছি ইউনিয়নের আনোয়ার হোসেন, খাদিমপুর ইউনিয়নের গ্রাম পুলিশ আক্তার এলাহী। গতকাল থানা চত্বরে অনুষ্ঠিত গ্রাম পুৃলিশদের সমাবেশে গ্রাম পুলিশদের কাজে সন্তোষ্ট হয়ে থানার অফিসার ইনচার্জ প্রত্যেককে নগদ টাকা পুরস্কৃত করেন। এ সময় অফিসার ইনচার্জ বলেন, মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষনা করেছি। এ অভিযানে আপনারা আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করবেন। যে কোন ভালো কাজেরই আমরা স্বীকৃতি দেয়ার চেষ্টা করবো। এ সময় উপস্থিত ছিলেন (ওসি) তদন্ত লুৎফুল কবির, এসআই মিরাজ, এএসআই হামিদ, এএসআই মোস্তফা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ