চুয়াডাঙ্গায় ল্যাম্পের আগুনে বৃদ্ধা দগ্ধ : ঢাকায় রেফার্ড
- আপলোড তারিখঃ
২১-০১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আগুনে ফাতেমা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার করা হয়। দগ্ধ ফাতেমা খাতুন চুয়াডাঙ্গার সিএন্ডবি পাড়ার জামাত আলীর স্ত্রী। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার ভোরে ফাতেমা খাতুন ফজরের নামাজের জন্য ল্যাম্প নিয়ে ওযু করতে বের হয়। এসময় অসাবধানতাবসত ল্যাম্পের আগুন তার শাড়ীতে লেগে যায়। এতে তার পুরো শরীর ঝলসে যায়। দগ্ধ অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়।
কমেন্ট বক্স