মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অসহায় দুস্থ ও এতিম শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ২১-০১-২০১৮ ইং
অসহায় দুস্থ ও এতিম শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রাজনৈতিক ব্যক্তি ও সামাজিক সংগঠনের উদ্যোগে ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চলমান তীব্র শীতে অসহায় দুস্থ মানুষের শরীরে কম্বল জড়িয়ে দিয়ে স্বস্তির পরশ এনে দিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সামাজিক সংগঠন। গতকাল এসব অঞ্চলের এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের পৃথক ৩টি স্থানে শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহাবায়ক কমিটির সদস্য লেঃ কর্নেল সৈয়দ কামরুজ্জামান, বিজিবিএম, এমপিএইচএফ (অব.) শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বরে কর্ণেল জামান নিজ হাতে শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেন। পরে তিনি ডিঙ্গেদহ মাদ্রাসা মাঠে শতাধিক নারী-পুরুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। বিকালে কর্ণেল জামান নফরকান্দি ও বেলগাছি গ্রামে গিয়ে কম্বল তুলে দেন। শীতবস্ত্র বিতরনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু, এ্যাড. ডালিম, শহিদুল ইসলাম রতন, আবু জাফর মন্টু, মনিরুজ্জামান মনি, আতিয়ার রহমান লিটন, আইনাল হোসেন, বাবু, ফারুক হোসেন চান্দু, আশরাফ বিশ্বাস মিল্টু, শরিফুল ইসলাম বিলাস, লাড্ডু, জাকির, মফিজুর রহমান মনা প্রমুখ। এদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান খাঁন বাবু’র সাহেবের নিজস্ব অর্থায়নে জুড়ানপুর ইউনিয়নে দরিদ্র-অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৩টার সময় জুড়ানপুর ইউনিয়নের রামনগর বাজার মোড়ে ইউনিয়ন বিএনপি’র উদ্দ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জেলা বিএনপি নেতা মো. খালিদ মাসুদ (মাষ্টার)। এসময় উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব মো. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দীন, মো. আনোয়ার হোসেন, মো. জুলমত আলী, দপ্তর সম্পাদক মো. ইনামুল হক, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, মো. নিজাম জোর্য়াদ্দার, রুহুল আমিন, বজলুর রহমান, রফিকুল ইসলাম, রিপন আলী, মাবুদ হোসেন, আ. ওহাব, ইনারুল ইসলাম, জহুরুল ইসলাম, মইনউদ্দীন, ময়েন আলী, আতিয়ার রহমান, শিতল, সানোয়ার, বেল্টু, জুলহাস, ইকতার, শফিকুল, আমিনুল, আজিজুল, রাজন, ফজলু (মেম্বার), শহিদুল মালিতা, আজিজুল হক, আশাদুল হক, নাজিম উদ্দীন, রতন আলী, ওমর আলী, আলাউদ্দীন, শহীদ হোসেন, রফিকুল, বাশার, মজিবুল, মান্নান, নাসির, বল্টু, খলিল, নাসির, গোলাম, দুদু সহ আরও অনেকে। অপরদিকে, চুয়াডাঙ্গা সচেতন যুব কল্যাণ সমিতির উদ্যেগে এতিম শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর বেলগাছী আছির উদ্দীন ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং ও তিতুদহ হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর এতিমদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সচেতন যুব কল্যাণ সমিতি’র সভাপতি কাজী রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্ণেল সৈয়দ কামরুজ্জামান (অব:)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, বেলগাছী আছির উদ্দীন ইসলামিয়া মাদ্রাসার সভাপতি হামিদুর রহমান, সেক্রেটারী রাসেদুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আল মামুন ও নির্বাহী সদস্য মফিজুর রহমান মনা। অনুষ্ঠান আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সচেতস যুব কণ্যাণ সমিতির উপদেষ্টা কমিটির সদস্য হামিদুর রহমান, আসাদুজ্জামান আসাদ, হাসিবুল রেজা শামিম, কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক শাহেদুর রহমান খোকন, সহ-সভাপতি মো. মঈন উদ্দীন, নির্বাহী সদস্য মো. চাঁন্দ আলী, মজিবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বেলগাছী আছির উদ্দীন ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এর ৪০ জন ও তিতুদহ হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর ২৫ জন এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমান তরফদার টিপুর উদ্যোগে গতকাল শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের দুস্থ-অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও জীবননগর থানা বিএনপির সভাপতি নোয়াব আলী শীতার্তদের মাঝে আনুষ্ঠানিক ভাবে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর পৌর বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন চুন্নু, কাউন্সিলার হযরত আলী, আপিল উদ্দিন, সাবেক কমিশনার হান্নু মিয়া, তাজুল ইসলাম, জেলা যুবদল নেতা দোজা মিয়া, সীমান্ত বিএনপি নেতা আনারুল ডাক্তার, টিটু মেম্বার, মুসা, শাহাজান, মিল্টন, আজিবার, সামারুল, যুবদল নেতা আবুল হোসেন, ফিরোজ, ছাত্রনেতা হাসান, রয়েল, মমিন, হারূন প্রমুখ। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ও গ্রামীন ফোনের সহযোগিতায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার একারুমুল হক হীরা, সহ-সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদস্য অ্যাড. শফিকুল আলম, আশকার আলী, যুব প্রধান খন্দকার সামসুজ্জোহা সোহাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। `` এদিকে, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে সরকারী শিশু পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এ সময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা পরিষদের সদস্য হাসানুল হক সবুজ, ব্যবসায়ী জাহিদ ইকবাল শিমন, শিশু পরিবারের তত্বাবধায়ক মামুনুর রহমান উপস্থিত ছিলেন। অপরদিকে, বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি মেহেরপুর সরকারি বিদ্যালয়ের স্বরবর্ণ ২০০৪ সামাজিক সংঘ নামের সংগঠনটি। গতকাল শনিবার রাত ৯ টার দিকে শহরের মন্ডলপাড়ার যুদ্ধাহত মক্তিযোদ্ধা মৃত ইমরান হোসেনের স্ত্রী পেয়ারি বেগমকে দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। এভাবে ১২০ জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় সেখানে স্বরবর্ণ ২০০৪ সামাজিক সংঘের সভাপতি হাসানুজ্জামান হাসান, ইশতিয়াক কানন, রাসেল, মাহমাদুর রহমান মিশু, তানজিল, সাইমন সাকিব, ইকবাল, সাফায়েতসহ ২০০৪ সালের এসএসসি মেহেরপুর সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ