মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কমিউনিটি হেলথ কেয়ার এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালন

  • আপলোড তারিখঃ ২১-০১-২০১৮ ইং
কমিউনিটি হেলথ কেয়ার এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালন
বেতন মৌলিক সুবিধা ও চাকুরি জাতীয়করণের দাবিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে কমিউনিটি হেলথ কেয়ার এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালন ডেস্ক রিপোর্ট: কমিউনিটি ক্লিনিকের কর্মীরদের চাকুরী জাতীয়করনের দাবিতে বাংলাদেশ কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (বি.সি.এইচ.সি.পি.এ) এসোসিয়েশন’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তিনদিন ব্যাপি অবস্থান কর্মসূচির প্রথম দিন পালিত হয়েছে। কর্মসূচি থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যম দিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। আমাদের নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশ কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (বি.সি.এইচ.সি.পি.এ) এসোসিয়েশন’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক চাকুরী জাতীয় করণের দাবিতে চলমান কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনের চুয়াডাঙ্গা সদর উপজেলার কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার সকালে ৯ টা ৩০ মিনিটে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সিএইচসিপি চুয়াডাঙ্গা উপজেলা এসোসিয়েশন সদর উপজেলার শাখার উদ্যোগে সদর উপজেলা চত্বরে কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন। এ কর্মসূচিতে অংশগ্রহন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিউনিটি ক্লিনিকের ২৬ জন কর্মী। এসময় কর্মসূচি আজ ও আগামীকালও চলবে বলে জানানো হয়। কর্মসূচি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জীবননগর অফিস জানিয়েছে, কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা (কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার) চাকুরী জাতীয়করনের দাবীতে কর্মসূচীর প্রথম ধাপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থান কর্মসূচী শুরু করেছে। বাংলাশে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডারদের চাকরী জাতীয়করণের এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে সিএইচ সিপি এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় জীবননগরে ৩ দিনব্যাপী অবস্থান কর্মসুচি পালন করেছে। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হওয়া এ কর্মসুচিতে উপজেলার কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডারা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জীবননগর উপজেলার ১৭ টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সেবাদানকারী ১৭ জন সিএইচসিপি এ অবস্থান কর্মসূচী ও কর্মবিরতিতে অংশগ্রহন করেছে। অবস্থান কর্মসূচী শেষে ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধি ও অন্যান্য মৌলিক সুযোগ সুবিধাসহ চাকুরী জাতীয়করণের দাবিতে জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এইচআই শরিফুল, সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক আজিজুর রহমান, প্রমূখ। `` গাংনী অফিস জানিয়েছে, গাংনীর সবগুলো কমিউনিটি ক্লিনিকে নিয়োজিত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি) চাকুরী স্থায়ী করণের দাবিতে হাসপাতালের সামনে অবস্থান অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার দিনব্যাপি এ অবস্থান ধর্মঘট পালন করেন তারা। মেহেরপুর গাংনী উপজেলার ৩৫টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। ফলে বিভিন্ন গ্রামের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা বন্ধ হয়ে গেছে। এ উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বৃন্দ সকাল থেকেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের সামনে জড়ো হন। দিনব্যাপী তারা অবস্থান ধর্মঘট পালন করেন। কেন্দ্রীয় কর্মসুচীর আলোকে ধর্মঘট পালন করা হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা। জেলা সিএইচসিপি দাবি বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা ও গাংনী উপজেলা কমিটির সভাপতি শরিফুল আলম পলাশ বলেন, ছয় বছর ধরে আমরা একই বেতনে চাকুরী করছি। ৪/৫ মাস পর বেতন পাওয়া যায়। অস্থায়ী চাকুরী এবং অনিয়মিত বেতনের ফলে মানবেতর জীবন-যাপন করছেন সিএইচসিপিবৃন্দ। আন্দোলনকারীরা আরো বলেন, চাকুরী স্থায়ী করণের আশা নিয়ে আমরা নিয়োগ নিয়েছিলাম। আমরা গ্রাম পর্যায়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছি। কিন্তু স্থায়ীকরণ না হওয়ায় অন্য চাকুরীতেও যেতে পারছি না। আমাদের মধ্যে বেশিরভাগই সরকারী চাকুরীর বয়স পার করেছেন। তাই স্থায়ী করণ না হওয়ায় এক অনিশ্চিত সময় পার করছেন সিএইচসিপিরা।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ