পাঁচকমলাপুর হাফেজিয়া কওমী মাদ্রাসায় এতিম ও হাফেজ শিশুদের সাথে
- আপলোড তারিখঃ
২১-০১-২০১৮
ইং
মধ্যাহ্ন ভোজে সাহিদুজ্জামান টরিক ও টোটন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা পাঁচকমলাপুর হাফেজিয়া কওমী মাদ্রাসার নির্মিতব্য আধুনিক পাঁচ তলা ভবনের নির্মাণ কাজের খোঁজখবর নেওয়াসহ এতিম ও হাফেজ শিশু শিক্ষার্থীদের সাথে মধ্যহ্ন ভোজে করলেন মাদ্রাসার পরিচালক বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র সভাপতি, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা, সাহিদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। মাদ্রাসার মনোরম পরিবেশ, উন্নত শিক্ষা ব্যবস্থা ও ছাত্রদের জন্য নির্মাণাধীন বিশাল কমপ্লেক্স দেখে সন্তোষ প্রকাশ করেন তারা। গতকাল দুপুরে পিতা মৃত হাজি শামসুজ্জোহার প্রতিষ্ঠিত আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামে কওমী হাফিজিয়া মাদরাসা ও এতিম খানায় যান তিনি। এসময় চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলাসহ জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত বাবা কবর জিয়ারত করেন সাহিদুজ্জামান টরিকসহ উপস্থিতিরা।
কমেন্ট বক্স