দর্শনায় আখচাষে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা
- আপলোড তারিখঃ
২১-০১-২০১৮
ইং
দর্শনা অফিস: আখচাষে উদ্বুদ্ধকরণের জন্য বাংলাদেশ সরকারের চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েই চলেছে। লক্ষমাত্রা অর্জন ও চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে কর্পোরেশন পাগলপ্রায়। চাষীদের বাড়িতে বাড়িতে উঠান বৈঠক করে তাদের বিভিন্ন প্রকার সুবিধা প্রদান করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে সরকারীভাবে আখের দামও বৃদ্ধি করা হয়েছে বলে জানা যায়। এছাড়া সংশ্লিষ্ঠ সকল শ্রমিক, কর্মচারী, কর্মকর্তার উপর আখ চাষ বাধ্যতামূলক করা হয়েছে। তারপরও লক্ষমাত্রা অর্জনে শঙ্কায় ভুগছে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতাই আবার আখচাষে উদ্বুদ্ধকরনে চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাড়ে ১১টায় কেরুজ অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন। তিনি বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনায় এশিয়া মহাদেশের বৃহত্তম চিনিকলটি অবস্থিত। বাংলাদেশের মানচিত্রে এ কারনে দর্শনা শিল্পনগরী নামে খ্যাত। তাই এই প্রতিষ্ঠানের প্রধান কাঁচামাল আখের অভাবে যদি চিনিকলটি বন্ধ হয়ে যায় তাহলে চুয়াডাঙ্গা জেলার শিল্পনগরী দর্শনার নামটি মুছে যাবে। তাছাড়া এলাকায় বেকার সমস্যা বাড়বে ও নেমে আসবে অর্থনৈতিক মন্দা। এর থেকে পরিত্রান পেতে হলে বেশি বেশি ইক্ষু রোপন করে এই প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখা নৈতিক দ্বায়িত্ব ও কর্তব্য হয়ে দাড়িয়েছে জেলাবাসীর। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর দপ্তর থেকে আগত মহাব্যাবস্থাপক আমজাদ হোসেন ফকির (কমন সার্ভিস), কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারন সম্পাদক মাছুদুর রহমান, মনোয়ারুল ইসলাম (জিএম প্রশাসন), ফিদা হাসান বাদশা (জিএম ডিষ্টিলারী), মোশারফ হোসেন (জিএম অর্থ), সরোয়ার্দী (জিএম কৃষি), উত্তম কুমার কুন্ড ু(ডিজিএম বীজ অফিস)। এছাড়া শতাধিক আখচাষীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর সাবজোন প্রধান গিয়াস উদ্দিন।
কমেন্ট বক্স