মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২১-০১-২০১৮ ইং
সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় সভা
গাংনীতে মাদক, জঙ্গি ও বাল্যবিবাহসহ গাংনী অফিস: মেহেরপুরের গাংনী সন্ধ্যানী স্কুল এন্ড কলেজের আয়োজনে মাদক, জঙ্গি ও বাল্য বিবাহসহ সমসাময়িক নান বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে গাংনী সন্ধানী সংস্থার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় বিভিন্ন বিষয়ে গঠন মূলক বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান। মেহেরপুর কমিউনিটি পুলিশিং ফোরাম এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম, মেহেরপুর ডিএলআই ফারুক হোসেন, সমাজ সেবক মনিরুজ্জামান আতু ও সন্ধানী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ রাজু আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ