আসুন সমাজ উন্নয়নে এক সাথে কাজ করি
- আপলোড তারিখঃ
২১-০১-২০১৮
ইং
যদুপুর উন্নয়ন সংঘের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ : অতিথিরা বললেন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদরের বেগমপুর ইউনিয়নের যদুপুরে নি¤œ আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে তিনটায় `যদুপুর উন্নয়ন সংঘের` উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি আসিব রহমান সিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম সনি ও সংগঠনের প্রধান উপদেষ্টা ডুসাকের সাবেক সাধারণ সম্পাদক শামীম হোসেন মিজি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ` এই রকম সংগঠন চুয়াডাঙ্গার প্রতিটি ইউনিয়নে হওয়া উচিত। সর্বশেষ তিনি মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান ।
বিশেষ অতিথি শাহ আলম সনি বলেন ` মানুষের জন্য কাজ করাকে আমি সর্বাগ্রে স্থান দিই। এটা খুবই ভাল উদ্যোগ এই উদ্যোগ সাধুবাদ জানাই। সমাজের উন্নয়নে সবাই এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
প্রধান উপদেষ্টা শামীম হোসেন মিজি বলেন `বর্তমানে আমরা কোন ভাল কাজ করতে গিয়ে খেয়াল করি, ক্রেডিট কার দিকে যাচ্ছে? লাভ কি? সমাজের উন্নয়নে কাজ করার মানুষিকতা থাকলে ক্রেডিট লাগে না । `
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার আয়ুব আলী, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বর্তমান বেগমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তার হোসেন, বেগমপুর ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আসাদুজ্জামান ঢালী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজভী আহমেদ, জীবননগর উপজেলা ছাত্রলীগ নেতা আল মামুন রনি প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন `যদুপুর উন্নয়ন সংঘের` সাধারণ সম্পাদক মিলন হোসেন মিজি ।
কমেন্ট বক্স