আসাদুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ ও পথসভা
- আপলোড তারিখঃ
২১-০১-২০১৮
ইং
আলমডাঙ্গার খাসকররা ও আইলহাস ইউনিয়নের বিভিন্ন গ্রামে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস শতাধিক মটরসাইকেল বহর নিয়ে খাসকররা ও আইলহাস ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও কাবিলনগর, তিয়রবিলা এবং খাসকররা বাজারে পথসভা করেন। গতকাল শনিবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এসব গণসংযোগ ও পথসভা করেন। পথসভায় তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নতি হতে চলেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার করার জন্য প্রধানমন্ত্রীর দূরদর্শী ভিশন নিয়ে দেশ এখন এগিয়ে চলেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে কাজ করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক এদেশের উন্নয়নের ধারা রুখতে পারবে না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরনের লক্ষ্যে বিভাজন নয় আমাদের কে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয় তবে আগামী নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। ডিজিটাল বাংলার রুপকার শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার কে পুনঃরায় নির্বাচিত করার জন্য সকলকে আহ্ববান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক শামসুল আলম, কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার আক্তার বিশ্বাস, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফকির মোহাম্মদ, নাগদা ইউনিয়নের সাবেক ভাঃপ্রাঃ চেয়ারম্যান আলাউদ্দিন, আলমডাঙ্গা পল্লী বিদ্যুতের পরিচালক গোলাপ, সাবেক আর্মি সার্জেন্ট রুহুল আমিন, আনোয়ার ডাক্তার, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য মুকুল আলী, সজিবুর রহমান সুন্দর, আলী হোসেন, রাসেল জোঃ, আঃ লতিফ বিশ্বাস, আলিম, আহম্মদ বিশ্বাস, মুক্তার হোসেন, জালাল উদ্দিন, রমজান, তৈফিক, আশরাফুল মেম্বার, খোকন, গোলজার হোসেন, ফরহাদ উদ্দিন, আবু কাইজার গালিব, রিজিক, খোদা বকস, মাসুম, সিদ্দিক আলী, জিল্লুর রহমান রুবেল, হাসানুর রহমান সুজন সহ প্রমুখ।
কমেন্ট বক্স