মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অভিনব কায়দায় দুটি মোটরসাইকেল চুরি : আতঙ্ক

  • আপলোড তারিখঃ ২০-০১-২০১৮ ইং
অভিনব কায়দায় দুটি মোটরসাইকেল চুরি : আতঙ্ক
দু’দিনের ব্যবধানে তিতুদহের খাড়াগোদা ও গহেরপুর থেকে তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রাম থেকে অভিনব কায়দায় বাড়ির সামনে থেকে ১০০ সিসির একটি স্পেলেন্ডার প্লাস মোটরসাইকেল চুরি করে চোরেরা। জানা গেছে, গতকাল শুক্রবার খাড়াগোদা গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে আব্দুল মালেকের বাড়ির সামনে রাখা অবস্থায় স্পেলেন্ডার প্লাস লাল রঙের মোটরসাইকেলটি চুরি হয়। মোটরসাইকেল মালিক মালেক জানান, প্রতিদিনের মত বাড়ির সামনে রাস্তার পাশে বাইকটি রেখে জুম্মার নামাজ পড়তে যায়। পওে নামাজ শেষে বের হয়ে মোটরসাইকেলটি পায়নি। এদিকে গত বুধবার একই ইউপির গহেরপুর গ্রামের রমজান হোসেনের ছেলে মহিদুল ইসলামের নীল রঙের একটি ডিসকভারি ১৩৫ সিসির মোটরসাইকেল একই গ্রামের অবস্থিত কামরের বিলের সন্নিকট থেকে চুরি হয়েছে বলে জানা যায়। দু’তিনদিনের ব্যবধানে দু’টি মোটরসাইকেল চুরির ঘটনায় চোর আতঙ্কে রয়েছে এলাকাবাসী।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ