মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ : নারীসহ আহত ৩

  • আপলোড তারিখঃ ২০-০১-২০১৮ ইং
ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ : নারীসহ আহত ৩
চুয়াডাঙ্গায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় বিপত্তি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্বশানপাড়ায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন জন আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল শুক্রবার বিকালে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা বড়বাজার এলাকার কৃষ্ণ সাহার ছেলে মোটরসাইকেল চালক নিপুন সাহা (১৭), একই এলাকার মোটরসাইকেল আরোহী মফিজের ছেলে নাঈম (১৯) ও ইজিবাইক যাত্রী চুয়াডাঙ্গা গুলশানপাড়ার আমির হোসেনের মেয়ে রেখা খাতুন (২০)। জানা গেছে, গতকাল বিকালে নিজ বাড়ি থেকে নিপুন সাহা ও নাঈম বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে হাজরাহাটি যাওয়ার পথিমধ্যে তালতলা শ্বশানের নিকট পৌছালে মোটরসাইকেলের অস্বাভাবিক গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি ধাক্কা মারে। এতে মোটরসাইকেল চালক নিপুন, তার সাথে আরোহী নাঈম ছিটকে রাস্তার উপরে পড়ে ছেঁচড় খেয়ে আহত হন। এসময় ইজিবাইকে থাকা যাত্রী রেখা খাতুনের মাথায় ইজিবাইকের রডে আঘাত লাগে। এতে ইজিবাইকে থাকা তিন যাত্রীই আহত হোন। পরে স্থানীয় উদ্ধার করে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, নিপুন ও রেখা খাতুনের অবস্থা আশংকামুক্ত নয় তাই তাদের ভর্তি রাখঅ হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ