মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ২০-০১-২০১৮ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গা মেহেরপুরের বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ‘আমরা মানুষের জন্য’ এ শ্লোগানকে ধারন করে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহাবায়ক কমিটির অন্যতম সদস্য লেঃ কর্নেল সৈয়দ কামরুজ্জামান, বিজিবিএম, এমপিএইচএফ (অব.) শীতবস্ত্র বিতরন অব্যহত রেখেছেন। গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল চত্বরে কর্নেল জামান নিজ হাতে শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরনের সময় কর্ণেল কামরুজ্জামান বলেন, তীব্র শৈত্য প্রবাহে মানুষ অসহায় হয়ে পড়েছে। আমার আপনার প্রত্যেকের দায়িত্ব এদের পাশে দাড়ানো। কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা লোকমোর্চার সভাপতি শহিদুল ইসলাম, নাসির আহাদ জোয়ার্দ্দার, মফিজুর রহমান মনা প্রমুখ। পরে লেঃ কর্নেল সৈয়দ কামরুজ্জামান বিকালে কুতুবপুরে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মজিবুল হক মালিক মজু, এ্যাড. ডালিম, শহিদুল ইসলাম রতন, আবু জাফর মন্টু, লিয়াকত শাহ, বাবু, ফারুক হোসেন চান্দু, মাহাবুবুর রহমান খোকন, ইসলাম প্রমুখ। `` দর্শনা অফিস জানিয়েছে, শিক্ষার্থীদের প্রতিমাসের একদিনের টিফিনের টাকায় প্রচালিত লাল সবুজ উন্নয়ন সংঘ জেলা শাখার আয়োজনে দামুড়হুদা উপজেলার বাড়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বারাদী বিজিবি ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ জাহিদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ. মান্নান, লাল সবুজ উন্নয়ন সংঘের খুলনা বিভাগীয় প্রধান শওকত জামিল রুবেল, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রাসেল চৌধুরী, সিনিয়র সদস্য নাবিল মুনতাসির, রকি সাকিবুল, শাওন, রাজা, হানিফ, রাজু প্রমুখ। উল্লেখ্য, সংগঠনের সদস্যরা টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণ করে। এদিকে, দর্শনায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে দর্শনা ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় দর্শনা পৌর এলাকাসহ তার পার্শ্ববর্তী এলাকার দুই শতাধিক হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরনী অনুষ্ঠান সংগঠনের সভাপতি এসএম কিবরিয়া আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, ক্যাশিয়ার শাকিল আহম্মেদ, ঝণদান কর্মসূচীর কায্যনির্বাহী সদস্য ফারুক আহম্মেদ, তাজ উদ্দিন, দোলন মিয়া, ফারুক, সাবেক কাউন্সিলর ফারুক আহম্মেদ, আবু সাঈদ মোঃ হোসেন, আ. খালেক, আবুল কালাম মুকুল, লিপ্টন, এজারুল ফয়েজ মিঠু, আঃ কুদ্দুস, পিন্টু, আরিফুল হক তরফদার, শরীফ তরফদার, বাবলু, আহসান হাবিব খুকু, সাইদুর মাষ্টার প্রমুখ। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে সুজুকি মোটর সাইকেল ও সুজুকি জিক্য্রার এসএফ ক্লাব বিডি’র যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত দু’দফায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুস্থ্য-অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে ৪৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। প্রবীণ শিক্ষক সামসুল আলম মুন্সীর সভাপতিত্বে ও সাংবাদিক আতিয়ার রহমানের পরিচালনায় মনোহরপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন শীতার্তদের মাঝে আনুষ্ঠানিক ভাবে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন,মনোহরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য গোলাম রসুল,ওয়ার্ড সদস্য চামেলী খাতুন,সুজুকি কোম্পানির এরিয়া ম্যানেজার প্রকাশ কুমার ঘোষ,সুজুকি কোম্পানির চুয়াডাঙ্গা ডিলার সামসুল আলম বাবু,মার্সেল কোম্পানির জীবননগর শো-রুমের মালিক মুজিবুর রহমান,সমাজসেবক জাহাঙ্গীর মন্ডল,শুকুর আলী,আলী হোসেন,কায়ুম আলী,আবু সাইদ নুরু ,ছাত্রলীগ নেতাা আলামিন হোসেন,সেলিম রেজা ,নাজমুল সহ সুজিকি কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা,সুজুকি ডিক্য্রার এসএম ক্লাব বিডি’র সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কাজী রেজাউল করিম। সীমান্ত প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শুক্রবার সকালে সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্রদের মাঝে কম্বল বিতারণ করেন সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন,বদর উদ্দিন বাদল,গোলাম মোস্তফা মুংলা,আঃ সামাদ মেম্বার,ডাঃ ইন্তাজ আলী,আঃ সালাম তেতুল, ফিরোজুল ইসলাম, জুলফিক্কার, ইসাহক, মতিয়ার রহমান, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, রবগুল হোসেন, আঃ সালাম মেম্বার, যুবদল নেতা আরিফ জাহান রাজা, আবু তালেব, হাসান, শহিদুল, বিপলুর রহমান প্রমুখ। `` গাংনী অফিস জানিয়েছে, মেহেরপুরের গাংনী উপজেলার শিশিরপাড়া উদ্যোক্তা উন্নয়ন ক্লাবের আয়োজনে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ক্লাব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। শিশিরপাড়া উদ্দোক্তা ক্লাবের পরিচালক ও স্থাণীয় ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমানের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মকলেছুর রহামনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজুলল হক, ছাত্রলীগ নেতা রাশেদ লতিফ, গাংনী থানার প্রতিনিধি এসআই সুফল বিশ্বাস ও ক্লাবের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুজামান মিঠু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ