চুয়াডাঙ্গা ও মেহেরপুরে এসএ টিভির পঞ্চম বর্ষপূর্তি উদযাপন
- আপলোড তারিখঃ
২০-০১-২০১৮
ইং
বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় এসএ টিভির পঞ্চম বর্ষপূতি উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে শেষ হয়। পরে এসএ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি বিপুল আশরাফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস, সাবেক পৌর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা, সাবেক জাতীয় দলের ফুটবলার মামুন জোয়ার্দ্দার, সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, কাউন্সিল আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে এসএ টিভির ৫ম বর্ষপূর্তি। এসএ টিভির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলুল হক। পরে প্রেসক্লাবে কেক কাটা হয়। কেক কাটেন জেলার সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, মুক্তিযোদ্ধা, সূধিজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেন, উপদেষ্টা কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক রফিক-উল আলম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল আহম্মেদ, পরিবেশবিদ মাসুদ রেজা, দৈনিক নয়াদিগন্ত’র মেহেরপুর জেলা প্রতিনিধি ওয়াজেদুল হক, চ্যানেল আই প্রতিনিধি গোলাম মোস্তফা প্রমুখ। জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেয়।
কমেন্ট বক্স