নিহত দুইজনের ছবি প্রকাশ : নাখালপাড়ায় জঙ্গি আস্তানা
- আপলোড তারিখঃ
১৯-০১-২০১৮
ইং
রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় নিহত তিনজনের মধ্যে অজ্ঞাত দু’জনের ছবি প্রকাশ করেছে র্যাব। গত ১২ জানুয়ারি ১৩/১, ‘রুবি ভিলা’ ভবনের পঞ্চম তলায় অভিযানে জেএমবির সন্দেহভাজন তিন সদস্য নিহত হন। তাদের মধ্যে একজন মেজবাহ উদ্দীন। বাকি দু’জনের পরিচয় পাওয়া না গেলেও নিহত মেজবাহর মোবাইল ফোনের অ্যাপস থেকে তাদের ছবি উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এই দু’জনের ছবি প্রকাশ করা হয়।
কমেন্ট বক্স