শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছয় মাস কাটা যাবেনা যশোর রোডের গাছগুলো

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০১৮ ইং
ছয় মাস কাটা যাবেনা যশোর রোডের গাছগুলো
নিজস্ব প্রতিবেদক: যশোর রোডের ঐতিহ্যবাহী শতবর্ষী গাছ কাটায় ছয় মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয়। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের বলেন, এ আদেশের ফলে এখন আর গাছ কাটা যাবে না। গাছ যে অবস্থায় আছে সে অবস্থায়ই থাকবে। তিনি আরো জানান, আদালত রুলও জারি করেছে। রুলে যশোর রোডের গাছ রক্ষার পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেনো অবৈধ হবে না এবং গাছ রক্ষা করে চার লেন সড়কের জন্য সংশোধিত পরিকল্পনা করার কেনো নির্দেশ দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বন ও পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী, যশোরের জেলা প্রশাসক (ডিসি), বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে পেঁয়াজের ওপর কৃষক মাঠ দিবস