মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২৮টি খিত্তায় ভাগ করা হয়েছে : চুয়াডাঙ্গার খিত্তা নং ২০

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০১৮ ইং
২৮টি খিত্তায় ভাগ করা হয়েছে : চুয়াডাঙ্গার খিত্তা নং ২০
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ নিজস্ব প্রতিবেদক: যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে টঙ্গীর তুরাগ তীরে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাবলিগ জামাতের তিন দিনব্যাপী এ বিশ্ব ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে দেশি-বিদেশি মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। আজ শুক্রবার শুরুর দিনেই ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ জুম্মার নামাজ। এ নামাজে অগণিত ধর্মপ্রাণ মুসল্লি শরিক হবেন। প্রথম পর্বের ন্যায় এ পর্বেও রয়েছে র‌্যাব-পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমা আয়োজক মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমার এ পর্বে রাজধানী ঢাকাসহ ১৬ জেলার মুসল্লিরা অংশ নেবেন। এজন্য ইজতেমা ময়দানকে ২৮টি খিত্তায় ভাগ করা হয়েছে। পাশাপাশি বিশ্ব ইজতেমার এ পর্বেও বিদেশি মুসল্লিরা অংশ নেবেন। ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম কোনায় বিদেশি মুসল্লিদের জন্য আন্তর্জাতিক নিবাস স্থাপন করা হয়েছে। দ্বিতীয়পর্বে ১৬টি জেলার মুসল্লিগণ অংশ নিচ্ছেন : দ্বিতীয় পর্বের ইজতেমায় মুসল্লিদের অংশ নেওয়ার জন্য জেলাওয়ারি পুরো প্যান্ডেলকে ২৮টি খিত্তায় ভাগ করা হয়েছে। এতে ১৬টি জেলার মুসল্লিগণ অংশ নেবেন। এরমধ্যে চুয়াডাঙ্গার খিত্তা নং ২০ ও ঝিনাইদহের খিত্তা নং ১৫।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ