হাজী আব্দুল মান্নানের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক
- আপলোড তারিখঃ
১৯-০১-২০১৮
ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য সাজুর পিতা ও ফারুক চেয়ারম্যানের মামা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গা গ্রামের হাজী আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.......রাজেউন)। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শরিষাডাঙ্গা গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জানা যায়, মোমিনপুর ইউনিয়নের শরিষাডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ বিশ্বাসের ছেলে চুয়াডাঙ্গা হাজী আব্দুল মান্নান মস্তিস্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল দুপুর ১টার দিকে মৃত্যুবরণ করেন। গতকালই এশার নামাজের পর তাঁর প্রতিষ্ঠিত রোমেলা রহমানিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে বোনের কবরের পাশে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কর্মজীবনে হেলথ ফিল্ড অফিসার পদে চাকুরী শেষে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে নীলমনিগঞ্জস্থ বাসভবনে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আবেদীন খোকন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জেলা পরিষদের ১নং সদস্য শহিদুল ইসলাম সাহান, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ বাদ আছর তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, মরহুম হাজী আব্দুল মান্নান মোমিনপুর ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারের মামা ও জেলা পরিষদের ২নং সদস্য মাফলাকাতুর রহমান সাজু, বিশিষ্ঠ ঠিকাদার মোস্তাফিজুর রহমান মাজু এবং সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রাজুর পিতা ছিলেন। তিনি অত্র এলাকায় সদালাপি পরোপকারি হিসেবে পরিচিত ছিলেন।
কমেন্ট বক্স