মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাংলা মদসহ মাদারীপুরের জাহাঙ্গীর আটক

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় বাংলা মদসহ মাদারীপুরের জাহাঙ্গীর আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী আভিযান চালিয়ে ৫ বোতল বাংলা মদসহ দৌলতদিয়াড় চুনুরিপাড়ার ভাড়াটিয়া মাদারীপুরের জাহাঙ্গীর আলমকে (৪৮) আটক করেছে। গতকাল সন্ধ্যা ৭টার পর মাথাভাঙ্গা ব্রীজের উপর থেকে তাকে করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সন্ধ্যার পর মাথাভাঙ্গা ব্রীজের পূর্ব পাশে অভিযান চালায়। অভিযানকালে দৌলতদিয়াড় চুনুরিপাড়ার জনৈক গিয়ার ড্রাইভারের ভাড়াটিয়া মাদারীপুর জেলার কালকিনি থানা’র গুলমন্দি গ্রামের মৃত হামিজ উদ্দীন হাওলাদার এর ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৫ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ