মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এলাকার ভালো কাজে সাধ্যমত সকলের পাশে থাকবো

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০১৮ ইং
এলাকার ভালো কাজে সাধ্যমত সকলের পাশে থাকবো
আলমডাঙ্গা প্রেসক্লাবে মতবিনিময়কালে এডিশনাল আইজিপি শফিকুল ইসলাম আলমডাঙ্গা অফিস: অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (এডিশনাল আইজিপি) শফিকুল ইসলাম বিপিএম আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মহাবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আহসান হাবিব, আলমডাঙ্গা প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ^াস, বিশিষ্ট ব্যবসায়ী মাহামুদুল কাউনাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ওসি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ইসমাইল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, প্রেসক্লাবের সহ-সম্পাদক রুনু খন্দকার, সাংবাদিক শাহাবুল ইসলাম, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, জুলকার নাইম, পলাশ আহম্মেদ ইমন, খো. মহাবুবুল করিম, এনামুল হক, আল ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ আব্দুল হাই প্রমুখ। মতবিনিময় সভায় অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, পুলিশ এলাকার মাদক নির্মুল যে ভূমিকা রাখছে তার সাথে যদি এলাকার সাংবাদিকরা সহযোগিতা করেন তাহলে মাদক অনেকাংশে নিয়ন্ত্রন করা যাবে। আমি ও আমার বন্ধু এডিশনাল আইজিপি মীর শহিদুল এই আলমডাঙ্গার সন্তান। আমরা এক সাথে পুলিশ বিভাগে কর্মরত আছি। আলমডাঙ্গার জন্য যতটুকু পারি এলাকার ভালো কাজে আপনাদের পাশে থাকবো।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ