মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০১৮ ইং
জীবননগর উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত
জীবননগর অফিস: জীবননগর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলার বিভিন্ন উন্নয়মুলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, মনোহরপুর ইউপির প্রশাসক শামনুর রহমানসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ