মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শেষ দিনে যাত্রাপালায় সরগম’র ‘জীবন নদীর তীরে’

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০১৮ ইং
শেষ দিনে যাত্রাপালায় সরগম’র ‘জীবন নদীর তীরে’
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব সমাপ্ত নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর সামাজিক যাত্রাপালা ‘জীবন নদীর তীরে’ মঞ্চায়নের মধ্যদিয়ে শেষ হলো চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব। গত ১১ জানুয়ারী শুরু হওয়া এ সাংস্কৃতিক আয়োজনের গতকাল ছিল সমাপণী। সন্ধ্যায় শুরু হওয়া এ সমাপণী অনুষ্ঠানে ঝিনাইদহের বাউল দল লোকজ ও লালন সংগীত পরিবেশন করে। পরে চুয়াডাঙ্গার ঐহিত্যবাহী সরগম সাংস্কৃতিক সংগঠন ‘জীবন নদীর তীরে’ মঞস্থ হয়। এরআগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবে অংশ নেয়া সংগঠনগুলোর নেতৃবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার এই ক্ষুদ্র প্রয়াস আমাদের; তা ধরে রাখতে হবে আগামী প্রজন্মকে। যাত্রাপালা আমাদের সংস্কৃতির শক্তিশালী একটি সম্পদ। বর্তমানে যাত্রাশিল্পের গায়ে কালিমা লেপন করেছে একশ্রেণীর সাংস্কৃতিক শক্র। যাত্রার নামে রাতভর মেলাগুলোতে অশ্লীল নৃত্যে ও আসর বসিয়ে ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছে। আমরা এর থেকে যাত্রা শিল্পকে আবার তার মর্যাদা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। টাউন ফুটবল মাঠের উৎসব মঞ্চে নৃত্য বিহীন সামাজিক যাত্রাপালা ‘জীবন নদীর তীরে’ একটি যৌথ হিন্দু পরিবারের নানা টানা পোড়নের কাহীনি নিয়ে রচিত। শ্রী রঞ্জন দেবনাথ রচিত এ যাত্রাপালার নির্দেশনায় ছিলেন খন্দকার সাহেদুজ্জামান। সাংস্কৃতিক উৎসবের শেষ দিনেও এই যাত্রাপালা দেখতে ভিড় জমিয়েছিল সব বয়সী দর্শক। কিশোর-কিশোরী থেকে শুরু করে যুবক যুবতী এবং বিপুল সংখ্যক বয়োজৈষ্ঠ্য দর্শক যাত্রাপালা উপভোগ করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ