মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্যাথেডিনসহ চুয়াডাঙ্গা বড়মসজিদপাড়ার সুজন আটক

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০১৮ ইং
প্যাথেডিনসহ চুয়াডাঙ্গা বড়মসজিদপাড়ার সুজন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযানে চালিয়ে পাঁচ অ্যাম্পুল প্যাথেডিনসহ বড়মসজিদ পাড়ার সুজনকে (২৭) আটক করেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার পর একাডেমি মোড় থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোর্পদ করা হয়। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদরে ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইবনে খালিদ স্ট্যালিন সঙ্গীয় র্ফোস নিয়ে গতকাল সন্ধ্যার পর পৌর শহরের একাডেমি মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এলাকার মৃত আজিজুল হকের ছেলে সুজনকে আটক করেন। এসময় তার শরীর তল্লাশি করে ৫ অ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোর্পদ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ