মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিনামূল্যে একদিনের মেডিকেল ক্যাম্প

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০১৮ ইং
বিনামূল্যে একদিনের মেডিকেল ক্যাম্প
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় আরআরএফ’র উদ্যোগে আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়ীয়ায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ও বাস্তবায়নে ইউনিয়নের দারিদ্র দূরীকরণ, দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাত ব্যাথা, এলার্জি ও এ্যাজমা রোগের উপর উন্নত চিকিৎসার জন্য বিনামূল্যে একদিনের মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে এ ক্যাম্পের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরআরএফ’র সহকারী নির্বাহী পরিচালক এ্যান্টনি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশাসন ও মানব সম্পদ ইনচার্জ ম্যানিলা বিশ্বাস, আরআরএফের উপ-পরিচালক শামীম উদ্দীন খান, সহকারী পরিচালক গৌতম কুমার, জীবননগর উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. রফিকুল ইসলাম, বিশেষজ্ঞ ডা. রোকনুজ্জামান রোকন, মেডিকেল অফিসার ডা. রাহাত ইমাম, সংবাদিক নারায়ণ ভৌমিক, জাহিদুল ইসলাম মামুন ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আরআরএফের স্বাস্থ্যকর্মী কওছার আলী, নুরইয়া খাতুন, হাদিসা খাতুন, জুবায়ের হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফুল ইসলাম আরিফ, হাসেম, অত্র ইউপির সকল মেম্বার-মহিলা মেম্বারসহ ইউপি সচিব মনিরুজ্জামান। এ ক্যাম্পে প্রায় ৫শতাধিক অসুস্থ গরীব, অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল নারী-পুরুষ চিকিৎসা নেন। অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা ও উপস্থাপনা করেন আরআরএফের প্রকল্প কর্মসূচী সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ