মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০১৮ ইং
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আলমডাঙ্গা দামুড়হুদা ও জীবননগরে শীতার্তদের মাঝে ডেস্ক রিপোর্ট: চলছে হাড় কাঁপানো শীত। ছিন্নমুল মানুষ যখন শীতে কাঁপছে ঠিক সেই সময় তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে শীতাবস্ত্র বিতরণ করেছেন সমাজবেক ও রাজনৈতিক ব্যক্তিরা। দামুড়হুদা, জীবননগর, আন্দুলবাড়িয়া ও আলমডাঙ্গায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়। দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক শিল্পপতি মাহামুদ হাসান খাঁন বাবু’র দেওয়া এক হাজার ২’শ কম্বল দামুড়হুদায় শীতার্ত অসহায় দুস্থদের মাঝে বিতরণ করলেন দামুড়হুদা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দামুড়হুদা ব্রীজ রোডে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় নেতা কর্মিদের উপস্থিতিতে দামুড়হুদা উপজেলার ৪ ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে দামুড়হুদা সদর উপজেলায় ৩৫০টি, জুড়ানপুর ইউনিয়নে ৩৫০ টি, নতিপোতা ইউনিয়নে ২৫০টি ও কুড়ালগাছি ইউনিয়নে ২৫০টি কম্বল বিতরণ করা হয়। পরবর্তীতে বাকি ৪ ইউনিয়নে একই ভাবে কম্বল বিতরণ করা হবে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও নতিপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য খাজা আবুল হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লিয়াকত আলী শাহ, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোকারম হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের নেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন, জুড়ানপুর ইউপির সাবেক চেয়ারম্যান জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিপু, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কুড়ালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সভাপতি জিন্নাত আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হাউলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, দামুড়হুদা বাসষ্ট্যান্ড বাজার বনিক সমিতির সভাপতি বিএনপি নেতা আশরাফুল আলম, বিএনপি নেতা আলেফ খাঁন (মেম্বর), আ. কাদের, দলু, উপজেলা যুবদল নেতা মাহাবুবুর রহমান বাচ্চু, শামসুজ্জোহা পলাশ, আনিছুজ্জামান আনিছ, সামসুল, ইকরামুল হক, ফয়জুল হক, কলম, আজাদ প্রমুখ। অপরদিকে, চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমান টিপু তরফদারের উদ্যেগে এক মাসব্যাপী শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসলাম, ফজলু, আব্দুল মান্নান, কানচু মাতবর, রফিকুল ইসলাম, নজির, আব্দুর রাজ্জাক, তুফান, নাসির উদ্দিন, শহিদুল মোল্লা, মুহিত জোয়ার্দ্দার, জহিরুল ইসলাম, লুৎফর রহমান নেপল, যুবদল নেতা সোহেল তরফদার, সাত্তার, আমিনুল, ডালিম, ছাত্রদল নেতা মান্নান, ওমি, তারেক, পারভেজ, সাগর রনি সজল প্রমুখ। আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, `মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, ও বন্ধু একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না?` ভূপেন হাজারিকার কালজয়ী বিখ্যাত গানের দুটি কলির স্লোগানকে সামনে রেখে অনলাইন টাইম টিভি ও টাইম শপ লিমিটেডের চেয়ারম্যান ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ফলাফল পত্রিকার প্রধান সম্পাদক জীবননগর উপজেলার কৃতি সাজ্জাদ হোসেন শান্ত’র উদ্যোগে এবং নিজস্ব তহবিল থেকে এলাকার শীতার্ত গরীব, অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল, প্রতিবন্ধী ও অসুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জীবননগরের আন্দুলবাড়ীয়াস্থ নিজ বাসভবন `আল্পনা মঞ্জিল` থেকে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্ত’র সহোদর মোস্তাফিজুর রহমান মানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাইম টিভি ও টাইম শপ লিঃ এর চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শান্ত। শীতবস্ত্র বিতরণে শুভেচ্ছা বক্তব্য রাখেন, টাইম টিভি ও টাইম শপ লিঃ এর ভাইস-চেয়ারম্যান মিসেস আল্পনা সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়ার অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহসিন আলী খান, শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস.আই. লিটন গাজী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের প্রচার সম্পাদক ও ইউনিয়নের পদক প্রাপ্ত শ্রেষ্ঠ কৃষক মোল্লা আলতাফ হোসেন ফেলা, মহেশপুর রিপোর্টারস ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম মোল্লা, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিনিধি নারায়ণ ভৌমিক, দৈনিক সময়ের সমীকরণ’র আন্দুলবাড়ীয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া বন্ধু কল্যাণ সংগঠনের সভাপতি খান তারিক মাহমুদ, সহ-সভাপতি ফজলুর রহমান খান, সদস্য আ. জলিল, লুনা, ই¯্রাফিল, শান্তর একমাত্র পুত্র রাজা ও আব্দুল মান্নানসহ আরো অনেকে। এদিকে, দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুরে সেচ্ছাসেবী সংগঠন উদয়ন সংঘের উদ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার সময় বিষ্ণুপুর স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন সংঘ হতদরিদ্র অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মোজাফ্ফর আলী, (অব) কর্মকর্তা আশাবুল হক, আ.লীগ নেতা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান, সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক সাখাওয়াত হোসেন, আসলাম আলী, বাদশা, সাব্বির, শিমুল, বাবু প্রশান্ত প্রমুখ। স্বেচ্ছাসেবী সংগঠনটি অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে ২’শ কম্বল বিতরণ করা হয়। অপরদিকে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কাজল রেখার উপস্থিতিতে গ্রামে গ্রামে ঘুরে অসহায় দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা’র সভাপতি শেখ সেলিম, সেক্রেটারি রাজীব হাসান কচি, কোষাধাক্ষ পবিত্র কুমার আগরওয়ালা ও অফিসের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। কম্বল বিতরণ কালে উপস্থিতিদের উদ্দেশ্যে তারা দেবী ফাউন্ডেশনের সেক্রেটারি রাজীব হাসান কচি বলেন, চুয়াডাঙ্গার কৃতিসন্তান ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা এ সংগঠনের মাধ্যমে জেলাবাসির জন্য ফ্রী এম্ব্যুলেন্স সার্ভিস, শিক্ষাবৃত্তি প্রদান, চিকিৎসা সেবাসহ বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ