চুয়াডাঙ্গার নেহালপুর থেকে চাঁর জুয়াড়ি আটক
- আপলোড তারিখঃ
১৭-০১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে ভোর রাতে অভিযান চালিয়ে চার জুয়াড়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলো তুহিন (৪২), ইসমাইল হোসেন (৪৫), আশরাফুল (৩০) ও বকুল হোসেন (৪৫)। গতকাল মঙ্গলবার ভোর রাত ৪টার পর নেহালপুর গ্রামে অভিযান চালিয়ে বাঁশবাগানে জুয়ার আশর থেকে নগদ টাকা ও জুয়া খেলার প্লেয়িং কার্ডসহ এদেরকে আটক করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই মুহিতুর রহমানসহ সঙ্গীও অফিসার নেহালপুর গ্রামে জৈনক আসমানের বাঁশ বাগানে জুয়ার আশরে অভিযান চালায়। অভিযানকালে একই এলাকার আকবারের ছেলে তুহিন, মৃত হায়াত আলীর ছেলে ইসমাইল, খেদের আলীর ছেলে আশরাফুল ও বড় শলুয়া গ্রামের মুক্তার আলীর ছেলে বর্তমানে নেহালপুর গ্রামের দক্ষিণপাড়ার জামাই বকুলকে আটক করে। এসময় এদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার প্লেয়িং কার্ড উদ্ধার করা হয়। পরে আটককৃত এসকল আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আদালতে প্রেরণ করা হয়।
কমেন্ট বক্স