মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০১৮ ইং
নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন
মেহেরপুরে জেলা আইনজীবী সমিতির মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহন করেছে। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. একেএম আসাদুজ্জামান নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নবনির্বাচিত সভাপতি অ্যাড. একেএম শফিকুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান কমিটির দায়িত্বভার বুঝে নেন। নির্বাচন কমিশনার অ্যাড. বিমল কুমার দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন আইনজীবী হাফিজুর রহমান। নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি অ্যাড. এমএম রুস্তম আলী, অ্যাড. আদিল করিম, যুগ্ম সম্পাদক অ্যাড. নাজমুল হুদা, অ্যাড. এএসএম সাইদুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অ্যাড. রুত শোভা মন্ডল, পাঠাগার ও সাংস্কৃতি সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, নির্বাহী সদস্য অ্যাড. রহমতুল্লাাহ, অ্যাড. রাশেদুল হক জুয়েল, অ্যাড. একেএম নুরুল হাসান রঞ্জু, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল, অ্যাড. ডিএমএম কামরান বাপ্পি, অ্যাড. নাগিব মাহফুজ জুয়েল, অ্যাড. মধুমিতা খন্দকার এসময় দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে ২৫ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ