মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সংগঠনের নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময়

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০১৮ ইং
সংগঠনের নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময়
দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ব্যবসায়ী কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুডহুদার কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে দামুডহুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন এক মতবিনিময় সভায় মিলিত হন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির অস্থায়ী কার্যালয় অর্নিবান ক্লাবে আজিবার রহমান সিজারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিটির সকল সদস্যদের সাথে পরিচয়ের সময় ওসি আকরাম হোসেন বলেন- আপনারা সকলেই যুবক, আর এ যুব নেতৃত্বই আইন শৃঙ্খলার উন্নয়নে জোর ভুমিকা রাখতে পারে। বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য সব সময় আমি আপনাদের সাথে আছি থাকব। চাঁদাবাজ কিংবা কোন সন্ত্রাসীদের ভয় পারেন না আমাকে জানাবেন। আমি সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিঁষদাত ভেঙে দেব। মতবিনিময় সময় উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, সহ-সভাপতি ইমদাদুল হক ইমন, আবুল কালাম, সহ সম্পাদক আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, দপ্তর সম্পাদক সাজিদ হাসান, অর্থবিষয়ক সম্পাদক আরিফুল হক, নির্বাহী সদস্য অরণ্য আতিক, রফিকুল ইসলাম, নাজমুল হক, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুর রহমান, সাংবাদিক আলী আজগর সোনা, আহাদ আলী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ