মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর মহিলা কলেজে বন্ধু রক্তদানের ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০১৮ ইং
জীবননগর মহিলা কলেজে বন্ধু রক্তদানের ক্যাম্পেইন অনুষ্ঠিত
জীবননগর অফিস: জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে বন্ধু রক্তদান কেন্দ্রের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলুন, বাল্য বিবাহ প্রতিরোধ করুন, রক্তদিন জীবন বাঁচান’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় জীবননগরে সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের আয়োজনে মহিলা ডিগ্রি কলেজের হলরুমে বন্ধু রক্তদান কেন্দ্রের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার নিপা, জীবননগর পৌরসভার প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা জাহিদ বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক কাউন্সিলর আতিয়ার রহমান, সাংবাদিক সালাউদ্দিন কাজল, বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা এটিএম মাজেদুল ইসলাম মিল্টন, বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি, বন্ধু রক্তদান কেন্দ্রের প্রচার সম্পাদক সোহেল, একতা ডায়াগনস্টিক সেন্টারের টেকনেশিয়ান এসএম আব্দুলাহ, সদস্য শাকিল হাসান, এআর ডাবলু, শাকিব হোসেন রবিন, ঐশ্বর্য সাহা, শিলাসহ অত্র কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও বন্ধু রক্তদান কেন্দ্রের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বন্ধু রক্তদান কেন্দ্রের সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ