মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ১৬-০১-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ একজন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রাম থেকে ফেন্সিডিলসহ কনফার্ম ওরফে ইসমাইল (৩৫) নামের একজনকে আটক করে। আটককৃত ইসমাইল দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের পালিত পিতা গোলাম রুসুলের ছেলে। গতকাল সোমবার সকাল ৫টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের বাঁশ বাগান হতে ২০ বোতল ফেন্সিডিলসহ কনফার্ম ওরফে ইসমাইলকে আটক করে। আটককৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৮ হাজার টাকা। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করে হাবিলদার মো. বিল্লাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ