বাজটে অনুমোদন : ওকালতনামার মূল্য বৃদ্ধি
- আপলোড তারিখঃ
১৬-০১-২০১৮
ইং
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ৮০ লাখ টাকার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে বাজেট অধিবেশন নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত মিলনায়তনে এ বাজেট অধিবেশন অনুুষ্ঠিত হয়। সভায় বার ও বেঞ্চের মধ্যে সম্পর্ক উন্নয়ন, ওকালতনামার দাম ১৭০ টাকা থেকে বৃদ্ধি করে ২০০ টাকা এবং প্রস্তাবিত ৮০ লাখ টাকার বাজেট অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ। এসময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন ও এমএম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক এসএম রফিউর রহমান, সাঈদ মো. শামীম রেজা ডালিম, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও মহ. শামসুজ্জোহা, বারের সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন, আশরাফ আলী বিশ্বাস, মারুফ সারোয়ার বাবু, আকসিজুল ইসলাম রতন, বদিউজ্জামান, নাজমুল হাসান লাভলু, খন্দকার অহিদুল আলম মানি ও শাহজাহান খান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলা আইনজীবী সমিতির সহসভাপতি সিরাজুল ইসলাম ও মামুন আক্তার, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও হেমায়েতউল্লাহ বেল্টু, কার্যনির্বাহী কমিটির সদস্য আনারুল হক, রুবিনা পারভীন, মাসুদ পারভেজ রাসেল, আবু তালেব বিশ্বাস, নাসির উদ্দিন (৩), শাহজামাল জামাল, শাহিন আকতার, আতিয়ার রহমান ও তুহিন আহমেদ উপস্থিত ছিলেন। সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম. আব্দুর রউফ জানান- ‘আইনজীবী তথা বিচারপ্রার্থী সাধারণ মানুষের সার্বিক কল্যাণে দুর্র্নীতি ও দালালমুক্ত পরিবেশ গড়তে আইনজীবীদের সাথে নিয়ে কাজ করা হবে। আইনজীবীদের মতামতের ভিত্তিতে এবং অন্যান্য জেলা বারের সাথে মিল রেখে ওকালতনামার মূল্য ১৭০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করার সিদ্বান্ত গ্রহন করা হয়।’
কমেন্ট বক্স