মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৬-০১-২০১৮ ইং
জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে ভৈরব নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মেহেরপুর অফিস: মেহেরপুরে ভৈরব নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে জমির মালিক আনোয়ার হোসেনকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ মামুন। দ-প্রাপ্ত আনোয়ার হোসেন মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মামুন জানান, রাধাকান্তপুর গ্রামে কিছু দুস্কৃতিকারী মাটি কাটছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুস্কৃতিকারীরা পালিয়ে গেলেও আটক করা হয় জমির মালিকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জমির মালিক আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড এবং মাটি কাটার যন্ত্র এক্সিইভিটর জব্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ