মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে শিশু নির্যাতনকারীর ১৪ বছরের কারাদ-

  • আপলোড তারিখঃ ১৬-০১-২০১৮ ইং
মেহেরপুরে শিশু নির্যাতনকারীর ১৪ বছরের কারাদ-
মেহেরপুর অফিস: মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় তাপস কুমার নামের এক ব্যক্তির ১৪ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহা. গাজী রহমান ওই আদেশ দেন। দ-িত তাপস কুমার শহরের বোসপাড়ার আসিফ কুমারের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৩ অক্টোবর বেড়পাড়া থেকে এক মেয়েকে অপহরণ করে তাপস। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাপস কুমারসহ ৭ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলার বাকি আসামীরা খালাস পান। মামলায় তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আদালতের বিচারক স্বাক্ষীদের স্বাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে তাপস কুমারকে ১০ বছর সশ্রম কারাদ-ের আদেশ দেন। মামলায় রাষ্ট্র পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে গোলাম মোস্তফা আইনজীবীর দায়িত্ব পালন করেন।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো