জীবননগর আন্দুলবাড়ীয়াস্থ বাসভবনে দোয়া মাহফিল
- আপলোড তারিখঃ
১৬-০১-২০১৮
ইং
টাইম টিভি ও টাইম শপ লি. চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শান্ত’র
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: অনলাইন টাইম টিভি ও টাইম শপ লিমিটেডের চেয়ারম্যান জীবননগর উপজেলার কৃতি সন্তান মো. সাজ্জাদ হোসেন শান্ত’র নিজ গ্রামের বাড়ী আন্দুলবাড়ীয়াস্থ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে। গতকাল সোমবার বাদ এশা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাজ্জাদ হোসেন শান্ত’র সভাপত্বিতে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান। ২য় বক্তা হিসেবে প্রদান করেন খাপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম ক্বারী মাওলানা রফিকুল ইসলাম, ৩য় বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন আন্দুলবাড়ীয়া বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মো. মুসা। এ সময় উপস্থিত ছিলেন এলাকার শতশত ধর্মপ্রাণ মুসল্লী, সূধী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মাহফিলে তার পরিবারের সকল প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করাসহ অন্যান্য সদস্যদের সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়। দোয়ার অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সাইফুজ্জামান।
কমেন্ট বক্স