মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ইউনুচ আলীর স্ত্রীর মৃত্যু : দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০১৮ ইং
আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ইউনুচ আলীর স্ত্রীর মৃত্যু : দাফন সম্পন্ন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলমডাঙ্গা থানা সংলগ্ন প্রাইম কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক এবং হারদী এমএস জোহা ডিগ্রী কলেজের আইসিটির শিক্ষক মো. ইদ্রিস খানের মা এবং আলমডাঙ্গার বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আলহাজ্ব মো. ইউনুচ আলী খানের সহধর্মিনী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রাজেউন)। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা পিজি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ৮টার দিকে মরহুমার লাশ আলমডাঙ্গা থানাপাড়াস্থ নিজ বাসভবনে নিয়ে আসলে প্রতিবেশীসহ স্থানীয় বাক্তিদের ভীড় করতে দেখা যায়। গতকাল রোববার মরহুমার নামাজে জানাযা আলমডাঙ্গা দারুস সালাম ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় আলমডাঙ্গা সর্বসস্তরের মানুষ শরিক হন। এ ছাড়াও কাঁচাবাজার পটির সকল ব্যাবসায়ী, মরহুমার জামাতা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. খন্দ নাশির উদ্দিন মন্জুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে ৪ কন্যা সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, মরহুমা বেশ কিছুদিন থেকে ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ