মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির নিজস্ব প্রতিবেদক: শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে চুয়াডাঙ্গা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি। গতকাল রোববার সকাল ১১টার সময় শহীদ হাসান চত্ত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করে বেসরকারি শিক্ষকদের ১৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। চুয়াডাঙ্গা জেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির নেতৃবৃন্দরা জানায়, বর্তমান সরকার শিক্ষানীতি ২০১০ প্রণয়ন করেছে। আইসিটি শিক্ষা প্রচলনসহ ৭ হাজার আইসিটি শিক্ষককে এমপিওভুক্ত করেছে। ১ হাজার ৬শ’ ২৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এছাড়াও ২৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণসহ শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণসহ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রেখেছে। সেই সাথে প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণসহ শিক্ষার মান উন্নয়নে নানামুখি প্রদক্ষেপ নিয়েছে। তবে কেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমন অবহেলায় থাকবে বলে তার জানান। এ সময় তারা আগামীতে আমরন আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষাব্যবস্থা জতীয়করণসহ অবিলম্বে তাদের ১১টি যোক্তিক দাবি মেনে নেওয়া হোক। চুয়াডাঙ্গা জেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, ফোরকান আলী, আজিজুল হকের উপস্থিতিতে এ সময় বক্তারা তাদের ১১টি যোক্তিক দাবি তুলে ধরেন। শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ প্রবৃদ্ধিসহ সকল উৎসব ভাতা প্রদান করতে হবে। এছাড়া অনুপাত প্রথা বিলুপ্ত করে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দিতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুরুপ বেতন স্কেলের ন্যায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল প্রদান করতে হবে এবং পূর্বের ন্যায় শিক্ষক কর্মচারীদের টাইম স্কেল দিতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠন শিক্ষক- কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা প্রদানের পরিবর্তে অবিলম্বে পূর্ণাঙ্গ পেনশন চালু করতে হবে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠন এবং অনার্স ও মাস্টার্স কোর্সে পাঠদানকারী শিক্ষকসহ বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জিডিপির ৬শতাংশ এবং জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো যুগোপযোগীকরণ ও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরি বিধিমালা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরে বেসরকারি শিক্ষকদের ৩৫ শতাংশ পেষনে নিয়োগ দিতে হবে। কারিগরি শিক্ষা উন্নয়নের লক্ষে একটি কারিগরি ও ভোকেশনাল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। এছাড়ও জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন ত্বরান্বিত করতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন, বংলাদেশ গ্রন্থগার সমিতির সভাপতি রিপন আলী, চুয়াডাঙ্গা জেলা গ্রন্থগার সমিতির সভাপতি একরামুল হক, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান লাভলু, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলিহিম, শিক্ষক সংগ্রাম পরিষদ দামুড়হুদা শাখার যুগ্ম আহবায়ক মোজাফ্ফর হোসেন, কামরুজ্জামান গ্রুপের বাংলাদেশ শিক্ষক সমিতিরি সভাপতি সুকেশ কুমার বিশ্বাস, জীবননগর থানা শিক্ষক সমিতির সভাপতি সাদেকুর রহমান। এসময় বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা’র শত শত শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ