মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৩০ পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০১৮ ইং
৩০ পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী আটক
আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় পুলিশের অভিযান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার রেল স্টেশন এলাকা থেকে মুন মিয়া (৪৫) ও বাবুল হোসেন (৪২) নামের দু’মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। জানা গেছে, আলমডাঙ্গার রেল স্টেশনে মাদক বেচাকেনার সংবাদ পেয়ে থানার এসআই একরামুলের নেতৃত্বে এএসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামেরশওতক আলী বিশ^াসের ছেলে মুন মিয়া ও একই গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে বাবুল হোসেনকে আটক করে। আটকের পর তাদের দেহ তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটক দু’মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ