মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাবলিক পরীক্ষার সময় ধর্মীয়সভা ও উচ্চস্বরে মাইক বাজানো যাবেনা

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০১৮ ইং
পাবলিক পরীক্ষার সময় ধর্মীয়সভা ও উচ্চস্বরে মাইক বাজানো যাবেনা
চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ নিজস্ব প্রতিবেদক: জেলার আইন-শৃঙ্খলা আগের চেয়েও অনেক উন্নত হয়েছে। সকলের সহযোগিতায় দিন দিন আরো উন্নতির পথে হাঁটছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), এসসসি এবং এইচএসসিসহ সকল পাবলিক পরীক্ষার সময় ধর্মীয়সভা ও উচ্চস্বরে মাইক বাঁজানো যাবেনা। স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের সন্ধ্যার পর বাড়ির বাইরে চলাফেরার ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। বাল্য বিবাহ নিরসনে প্রশাসনিক কর্মকান্ড জোরদার করা হয়েছে। কথাগুলো বলেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। এসময় জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা, সীমান্তে চোরাচালান নিরোধসহ নানা দিক নিয়ে আলোচনা হয়। গতকাল রবিবার সকাল ১০টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন। এছাড়াও একইসাথে জেলা পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রনয়ণ কমিটি, জেলা চোরাচালান নিরোধ সমন্বয় কমিটি, অনিষ্পন্ন চোরাচালান মামলা সমূহের নিষ্পত্তি ত্বরানিত্ব করার লক্ষ্যে জেলা মনিটরিং সেলের সভা, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও প্রচারনা কমিটি, জেলা এসিড নিয়ন্ত্রন কমিটি, জেলা নারী ও শিশু পাচার বিষয়ক মামলা সংশ্লিষ্ট ভিকটিমদের উদ্ধার ও পুর্নবাসন সংক্রান্ত, মানব পাচার প্রতিরোধ কমিটি, কারাগারে আটক শিশু-কিশোরদের উন্নয়নের লক্ষ্যে গঠিত জেলা ট্রাস্কফোর্স কমিটি, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা পর্যালোচনা কমিটি এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেসী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান, চুয়াডাঙ্গ পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, দামুড়হুদ উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যপক এসএম ই¯্রাফিলসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ