উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন
- আপলোড তারিখঃ
১৫-০১-২০১৮
ইং
দামুড়হুদার সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে এমপি টগর
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দেশের উন্নয়ন দেখে বিএনপি জামায়াত ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বিএনপি জামায়াত সরকারের আমলে দেশে কোন উন্নয়ন হয়নি সরকারের প্রায় ১০ বছরে দেশের কোথাও কাঁচা রাস্তা নেই। গরীব মেধাবি ছাত্র ছাত্রীরা বৃত্তি পাচ্ছে সরকারের কাছ থেকে। তাদের মোবাইলে উপবৃত্তির টাকা পৌছে যাচ্ছে। কথাগুলো বলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। গতকাল রবিবার সকাল ১০টার সময় দামুড়হুদা উপজেলার কুড়লগাছি ইউনিয়নের সদাবরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জামিরুল। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন। বাংলাদেশ আজ ডিজিটাল দেশে পদার্পণ করেছে। এর পেছনে যার অবদান সে হলো দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকার সময় কৃষকদের লাইন দিয়ে তেল সার নিতে হতো কিন্তু বর্তমান সরকারের সময় সার তেল নেবার সময় লাইনে দাঁড়াতে হয় না। সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিচ্ছে বিনামূল্যে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কুড়ুলগাছি ইউনিয়ন আ. লীগের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক উসমান গনী, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল করিম ইনু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান ছোট। এদিকে দুপুরে সংসদ সদস্য হাজী আলী আজগর টগর কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা মসজিদ মোড়-হরিশচন্দ্রপুর তিন রাস্তা মোড় পর্যন্ত ২৩ লক্ষ ৪০ হাজার টাকা ব্যায়ে পাকা রাস্তা কাজের উদ্বোধন করেন। রাস্তার কাজের উদ্বোধনের সময় ঠিকাদার চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা মো. জিয়া উদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স