মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রোগীবাহীসহ বেশকয়েকটি গাড়ির গতিরোধ : নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মোবাইলফোন লুট

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০১৮ ইং
রোগীবাহীসহ বেশকয়েকটি গাড়ির গতিরোধ : নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মোবাইলফোন লুট
জীবননগরের সন্তোষপুর-দেহাটি সড়কে সন্ধ্যারাতে গাছ ফেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোশধারীদের তান্ডব জীবননগর অফিস: জীবননগরের সন্তোষপুর-দেহাটি সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সন্তোষপুর-দেহাটি সড়কে বৈদ্যুতিক খুঁটি তৈরির কারখানা কনটেক কনস্ট্রাকশনের অদূরে এ ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, দেশীয় অস্ত্রসহ মুখোশধারী ডাকাতদল দীর্ঘ একঘন্টা ধরে নির্বিঘ্নে লুটপাট চালায়। ঘটনাস্থলের অদূরেই ছিলো পুলিশের একটি দল। তবে দীর্ঘ একঘন্টায়ও ওই সড়কে পুলিশের দেখা মেলেনি। এ সময় চুয়াডাঙ্গা থেকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুরের লক্ষ্মীকুণ্ডু গ্রামে যাওয়ার পথে একটি মাইক্রোবাস, জীবননগরের দেহাটি থেকে রোগী নিয়ে আসা একটি মাইক্রোবাস এবং আন্দুলবাড়িয়া থেকে জীবননগর আসা একটি ঢালাই মেশিনের গাড়ির গতিরোধ করে লুটপাট চালায় ডাকাতদল। এসময় পরিবারসহ মাইক্রেবাসে থাকা চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রুহুলের আমিনের কাছ থেকে স্বণালঙ্কার, মোবাইলফোন নগদ টাকা ছিনিয়ে নেয়। একইসময় ঢালাই মেশিনের গাড়ি থামিয়ে শ্রমিক জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের বদরুলের ছেলে মিলন একই ইউনিয়নের যাদবপুর গ্রামের সাইফুল, হারুনসহ ৮ জনের নিকট থেকে নগদ ১২ হাজার টাকা ও ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতদল। এছাড়া, রোগীর গাড়িটি থামিয়ে তাদের নিকট থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। ডাকাতির শিকার চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রুহুল আমিন জানান, আমার মামা দুখু মিয়ার মৃত্যু সংবাদ পেয়ে রাত ৮টার দিকে চুয়াডাঙ্গার হাসপাতালপাড়ার বাসা থেকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীকুণ্ডু গ্রামের উদ্দেশ্যে বের হই। নিজস্ব মাইক্রোবাসে পরিবার নিয়ে জীবননগরের সন্তোষপুর-দেহাটি সড়ক দিয়ে যাচ্ছিলাম। রাত পৌনে ন’টার দিকে কনটেক কনস্ট্রাকশনের একটু আগে দেখলাম পুলিশের একটি দল। কিছুদুর যাওয়ার পর নিউ বিকস্ ইটভাটার সামনে পৌছালে সড়কে গাছ পড়ে থাকতে দেখি। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোশধারী ১০/১২ জন ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এ সময় আমার স্ত্রীর একটি স্বর্ণের চেইন, একজোরা কানের দুল, চারটি আংটি, দুইটা মোবাইলফোনসহ নগদ সাড়ে ৩ হাজার ছিনিয়ে নেয়। পরে আমাদের ছেড়ে দিলে আমি ড্রাইভারের মোইলফোন নিয়ে সাথে সাথে পুলিশ কন্ট্রোল রুমে বিষয়টি জানায়। রুহুল আমিন আরও বলেন, দীর্ঘ প্রায় একঘন্টা দেশীয় অস্ত্র নিয়ে লুটপাটের সময় আমার দুই শিশুকন্যা সবচেয়ে আতঙ্কে ছিলো। এখনও তাদের ভয় কাটেনি। ডাকাতের কবলে পড়া ঢালাই মিস্ত্রী মিলন, সাইফুল ও হারুন বলেন, রাত সাড়ে ৮টার দিকে ঢালাই কাজ শেষে বাড়ি ফিরছিলাম। দেহাটি নিউ ব্রিকস্ ইটভাটার সামনে পৌছে দেখি একটি মাইক্রোবাস দাড়িয়ে আছে এবং সামনে একটি বাবলা গাছ রাস্তায় পড়ে আছে। এমন সময় আমরা পাওয়ারট্রিলারটি থামালে দেখি বেশ কয়েকজন মুখোশধারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ঘিরে ফেলে এবং আমাদের কাছে থাকা সকল লেবারের হাজিরা বাবদ ১২ হাজার টাকা ও ৮টি মোবাইল ফোন কেড়ে নিয়ে তারা চলে যায়। এর কিছুক্ষণ পরেই পুলিশ ঘটনাস্থলে আসে। ডাকাতির বিষয়টি পুলিশকে জানালে দেখছি বলেই চলে যায় তারা। এ ব্যাপারে জীবননগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, দেহাটিতে যে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এ বিষয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয় এলাকাবাসী ও ইটভাটার কর্মচারীদের সাথে কথা বলে জানতে পেরেছি, এখানে তেমন বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। তবে রাত সাড়ে ৮টার দিকে রাস্তায় গাছ ফেলে এক ব্যক্তির গাড়ি থামিয়ে তার নিকট থেকে কেবা কাহারা ৭শ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এছাড়া আর তেমন কোন অভিযোগ আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি। এদিকে, স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, দেহাটি নিউ বিকস্ ইটভাটার সামনে এর আগেও বেশ কয়েকবার ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। মাঝে পুলিশের তৎপরতায় সব বন্ধ হয়ে যায়। আবার শুরু হয়েছে। এদিকে দেহাটি ইটভাটার সামনে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় এলাকবাসীরা মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে জামায়াতের বিশাল গণমিছিল ও সভায় এমপি প্রার্থী রুহুল আমিন