দর্শনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত
- আপলোড তারিখঃ
১৪-০১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দর্শনায় মোটরসাইকেল দূর্ঘটনায় রিপন (২৫) নামের এক যুবক আহত হয়েছে। আহত রিপন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাবলুর ছেলে। গতকাল শরিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনার গাজী দোয়ারপলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সন্ধ্যায় রিপন কেনাকেটার উদ্দেশ্য বাড়ি থেকে দর্শনায় যাচ্ছিলো। পথিমধ্যে দর্শনার গাজী দোয়ারপলী নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পড়ে যায় এবং রিপন পায়ে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।
কমেন্ট বক্স