শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা : এ পরিস্থিতি থাকতে পারে আরও দু’একদিন

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০১৮ ইং
শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা : এ পরিস্থিতি থাকতে পারে আরও দু’একদিন
ডেস্ক রিপোর্ট: তীব্র শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা। শনিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে বেলা বাড়ালেও দেখা নেই সূর্যের। ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় একেবারেই বিপর্যস্ত এ এলাকার সাধারণ মানুষ। ঘন কুয়াশা, তীব্র শীত ও ঠান্ডা বাতাস সব মিলিয়ে ব্যাহত হচ্ছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ এলাকার খেটে খাওয়া মানুষ। এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষগুলোকে। তীব্র শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। ফলে সব থেকে বেশি সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো। এদিকে, শীত থেকে বাঁচতে সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা চেয়েছেন এসব সাধারণ মানুষ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, শনিবার ৭.৯ ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আর দুই একদিন এরকম পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি পোলিং এজেন্টদের নিবিড় প্রশিক্ষণ কর্মশালা