মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিএনপি নেতা যুব সংগঠনের শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০১৮ ইং
জীবননগরে বিএনপি নেতা যুব সংগঠনের শীতবস্ত্র বিতরণ
চুয়াডাঙ্গায় বন্ধুদের সংগঠন ড্রিমস আনলিমিটেড এবং নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও জীবননগরে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গায় এসএসসি-১৯৮৯ ও এইচএসসি-১৯৯১ সালের ব্যাচের বন্ধুদের সংগঠন ড্রিমস আনলিমিটেডের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অপরদিকে, জীবননগরে বিএনপি নেতা সাবেক মেয়র নোয়াব আলীর উদ্যোগে এবং গঙ্গাদাশপুরে যুব সংগঠনের অয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। চুয়াডাঙ্গায় বন্ধুদের সংগঠন ড্রিমস আনলিমিটেডের আয়োজনে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘আসুন আমরা আর্ত মানবতার সেবায় এগিয়ে আসি’ শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসএসসি-১৯৮৯ ও এইচএসসি-১৯৯১ সালের ব্যাচের সংগঠন ড্রিমস আনলিমিটেডের অস্থায়ী কার্যালয় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের হাছুমা কটেজে চুয়াডাঙ্গার বিভিন্ন পাড়া মহল্লার কয়েক’শ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ড্রিমস আনলিমিটেডের আহ্বায়ক হাছুমা কটেজের সত্বাধিকারী হাসিবুল রেজা শামিম, ড্রিমস আনলিমিটেডের উপদেষ্টা ডা. আসাদুর রহমান মালিক খোকন, সদস্য চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, সদস্য আশাদুল হক বটুল, সেলিম রেজা, পান্না, পবিত্র কুমার আগারওয়ালাসহ ড্রিমস আনলিমিটেডের সকল সদস্যবৃন্দ। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র নোয়াব আলী। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার সময় পৌর শহরে নোয়াব আলীর নিজস্ব কার্যালয়ে জেলা বিএনপির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমান তরফদার টিপুর একান্ত সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিএনপি নেতা বিশারত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পৌর শহরের ৬নং ও ৭নং ওর্য়াডের ১শ’ জন হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন সাবেক মেয়র নোয়াব আলী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর হযরত আলী, আপিল উদ্দিন, জীবননগর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আ. খালেক, বিএনপি নেতা মজনুর রহমান, আক্তার হোসেন, আ. রাজ্জাক, বাবু, হারুন, সাবেক কাউন্সিলর হান্নু, যুবদল নেতা আবুল হোসেন তোয়া, ছাত্রদল নেতা হাসান, রয়েলসহ স্থানীয় নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন। এ সময় নোয়াব আলী বলেন, আমি বিগত বেশ কয়েক বছর জীবননগর পৌরসভার মেয়র হিসাবে দায়িত্বে ছিলাম। তখনও যেভাবে সাধারণ জনগনের পাশে ছিলাম, এখনও আমি আছি। সবসময় জনগণের সুখে দুঃখে আছি এবং থাকব। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন চুন্নু। অপরদিকে, জীবননগর গঙ্গাদাশপুর যুব সংগঠন ও বিশিষ্ঠ ব্যবসায়ী নূর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুর মোহাম্মদের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর যুব সংগঠনের সভাপতি শাহিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন গঙ্গাদাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক, গঙ্গাদাশপুর যুব সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও চ্যানেল এস’র জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, যুব সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক আরুক হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ