১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
- আপলোড তারিখঃ
১৪-০১-২০১৮
ইং
চুয়াডাঙ্গা পরিবেশক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পরিবেশক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০১৫-১৭ বছরের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০১৮-২০ বছরের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে চুয়াডাঙ্গা চেম্বারস অব কমার্সের সভাপতি ও চুয়াডাঙ্গা পরিবেশক সমিতির উপদেষ্টা হাজী ইয়াকুব হোসেন মালিককে আহ্বায়ক করে ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলো- শাহারীন হক মালিক, হাজী আসাদুল হোসেন জোয়ার্দ্দার, মো. ইবরুল হাসান জোয়ার্দ্দার, এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. আব্দুর রউফ, হাজী সালাউদ্দিন চান্নু, হাজী শাহাবুদ্দিন মল্লিক, হাজী মো. মাহাবুবুল আলম জোয়ার্দ্দার রিংকু এবং হাজী মাসুদুর রহমান। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার সময় চুয়াডাঙ্গা ফেরিঘাট সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পরিবেশক সমিতির বিলুপ্ত কমিটির সভাপতি হাজী সালাউদ্দিন চান্নুর সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বারস অব কমার্সের সভাপতি ও পরিবেশক সমিতির উপদেষ্টা হাজী ইয়াকুব হোসেন মালিক, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাজী আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুল ইসলাম, পরিবেশক সমিতির সাবেক সভাপতি গোলাম মাহাবুব, বিলুপ্ত কমিটির সহ-সভাপতি হাজী শাহাবুদ্দীন মল্লিক, সৈয়দ মো. শামিম মাসুদ এবং সাধারণ সম্পাদক আসলাম উদ্দীনসহ পরিবেশক সমিতির সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কমিটির সভাপতি হাজী ছালাউদ্দিন চান্নু। এরপর তার কমিটির বিগত ২ বছরের আয়-ব্যয়ের হিসাব সভায় উপস্থিত সকলের সামনে উপস্থাপন করা হয়। এছাড়াও সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে সমিতির মাসিক চাঁদা ৬০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়। এরপর তিনি তাঁর কমিটির বিলুপ্ত ঘোষনা করেন। চুয়াডাঙ্গা পরিবেশক সমিতির উপদেষ্টা ইবরুল হাসান জোয়ার্দ্দার নতুন কমিটি গঠনের লক্ষ্যে বিলুপ্ত কমিটির পক্ষ থেকে দেয়া হাজী সালাউদ্দিন চান্নুকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট প্রস্তাবনা কমিটির নাম পেশ করেন। অপরদিকে সমিতির সাধারণ সদস্যদের মধ্যে থেকেও হাজী শাহাবুদ্দীন মল্লিককে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট প্রস্তাবনা কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটি গঠনে দুইটি প্রস্তাব আসায় কমিটি গঠনে জটিলতার সৃষ্টি হয়। সর্বশেষ সমিতির উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তক্রমে উপদেষ্টা পরিষদ থেকে ৬ জন এবং প্রস্তাবনা কমিটির দুই দল থেকে সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে আহ্বায়ক কমিটির ঘোষনা দেন। এ আহ্বায়ক কমিটি আগামী ৭ দিনের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে নতুন কমিটি উপহার দেবে।
কমেন্ট বক্স